ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিয়ে সুখবর দিল রাশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

১৯৫৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ জয়ের প্রতিযোগিতায় জয়লাভ করার কথা ঘোষণা করেছিল। সেই স্পুটনিকের নাম অনুসারে করোনা ভ্যাকসিনের নামও রাখা হয় স্পুটনিক।

প্রথম দিকে স্পুটনিক-ভি টিকা নিয়ে সংশয়ে ছিলেন বিজ্ঞানীরা। তবে এখন তারা বলছেন, এই টিকা করোনা ভাইরাস প্রতিরোধে অন্যান্য টিকার মতোই সমানভাবে কার্যকর।

এদিকে করোনা প্রতিরোধে স্পুটনিক-ভি টিকা নিয়ে জানা গেল নতুন তথ্য। বর্তমানে করোনাভাইরাসের দুই ভ্যারিয়েন্ট ডেল্টা এবং লামডা প্রজাতি বিশ্বজুড়ে বেশিরভাগ সংক্রমণ এবং প্রাণহানীর জন্যে দায়ী। এই পরিস্থিতিতে সুখবরর দিয়েছে রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট। একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করে তারা জানায়, স্পুটলিক-ভি করোনাভাইরাসের সকল ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সমান কার্যকর।

সোমবার (১২ জুলাই) রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের প্রকাশিত ওই গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাসের আলফা বি ওয়ান, বেটা বি ওয়ান, গামা পি ওয়ান, এবং ডেল্টা বি ওয়ান প্রজাতির বিরুদ্ধে সমান কার্যকর স্পুটনিক-ভি। তারা আরও জানায়, মস্কো প্রজাতি এবং ল্যামডা প্রজাতির বিরুদ্ধেও স্পুটনিক-ভি সমান কাজ করে বলে জানিয়েছে ওই রিসার্চ ইন্সটিটিউট।

গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউট জানায়, টিকার কার্যকারিতা নিয়ে আরও গবেষণা চালানো হবে। প্রায় ৬৭টি দেশে রুশ টিকা স্পুটনিক-ভি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102