ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসি কেউ না; আমিই ক্রিকেটের বস : ক্রিস গেইল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

কয়েক বছর আগেই নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ ঘোষণা করেছিলেন ক্রিস গেইল। তার এই ঘোষণায় কেউ আপত্তি করেনি। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে ছাড়ানোর মতো কেউ নেই। এর পর থেকে ব্যাটে ‘ইউনিভার্স বস’ স্টিকার লাগিয়ে মাঠে নামতেন। কিন্তু এখন তার ব্যাটে স্টিকার থাকে শুধু ‘দ্য বস’। এর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রসিক এই ক্রিকেটার বলেছেন, আইসিসি নয়; তিনিই ক্রিকেটের বস।

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ক্রিস গেইল। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তিনি ৩৮ বলে ৭ ছক্কায় ৬৭ রান করে অজিদের উড়িয়ে দেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন। ম্যাচ শেষে তার ব্যাটে ‘দ্য বস’ লেখার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এখানে শুধু লেখা ‘দ্য বস।’ আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’ তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষিপ্ত করে শুধু ‘দ্য বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’

সাংবাদিকরা তখন গেইলকে মজা করে প্রশ্ন করেন, আইসিসিই তো ক্রিকেটের আসল বস। তাই নয় কি? হেসে ফেলে গেইল বলেন, ”না না না, তারা নয়, আমিই, আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস। ১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরো অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনো আমার সামর্থ্য কতটা আছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102