ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গেইল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

ক্রিস গেইলের ঝড়ো অর্ধশতকে উড়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে হ্যাটট্রিক জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ।

৭ ছক্কা ও ৪ চারে ৩৮ বলে ৬৭ রান করে ম্যাচের সেরা গেইল। এই ইনিংসের পথে টি-টোয়েন্টিতে (আন্তর্জাতিক ও ঘরোয়া) প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানও পূর্ণ হলো তার।

তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতে গেল প্রথম তিন ম্যাচেই।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে সেন্ট লুসিয়ায় এই ম্যাচে ২০ ওভারে অস্ট্রেলিয়া করতে পারে ১৪১ রান। গেইলের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ৩১ বল বাকি রেখেই।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি ছুঁতে পারলেন তিনি।

মাঝের সময়টায় ম্যাচ খেলেছেন ১৯টি। বাইরে ছিলেন অনেক দিন। এই বছরের শুরুতে দলে ফেরার পর ৯ ইনিংস মিলিয়ে রান ছিল ১০২। সেই খরা অবশেষে কাটালেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102