ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগরীর শম্ভুগঞ্জ পাড়ালক্ষ্মীপুর গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে রুবেল মিয়া (৩০)।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ একটি ডোবা থেকে নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে হদিস মিলেনি অটোরিকশাটির।

পুলিশ জানায়, একবছর আগে রুবেল মিয়া একটি এনজিও থেকে ঋণ নিয়ে এক লাখ ৭ হাজার টাকায় একটি অটোরিকশা কিনেছিলেন। জীবিকার জন্য প্রতিদিনের মতো গত সোমবার বিকেল ৫টার দিকে বের হন রুবেল। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেন নি।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ১২টার দিকে শম্ভুগঞ্জ ঝাউগড়া এলাকায় একটি ডোবার মধ্যে মরদেহটি পড়ে আছে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দু’জন হত্যাকাণ্ডে অংশ নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102