ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে একদিনে শিশু ধর্ষণের ৩ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর হাতিয়া ও সেনবাগে গত ২৪ ঘণ্টায় তিনটি শিশু ধর্ষণের মামলা হয়েছে। সেনবাগের অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের একটি এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা দুটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

হাতিয়ার ওসি আবুল খায়ের বলেন, ‘বিয়ের প্রলোভনে এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে নির্যাতিতার ভাই মামলা করেছেন। অভিযুক্ত চরঈশ্বর ২ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে সুমনকে (১৯) গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গত ৮ জুলাই (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।’

অন্যদিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে ১১ বছর বয়সী একটি শিশু ধর্ষণ ও একই বয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টায় দুটি মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় উপজেলার বীজবাগ ইউনিয়নের মধ্য বীজবাগ গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়ির করিম উল্যার ছেলে নুরুল আমিন (৩২) ও বিরামপুর গ্রামের ওমর ফারুককে (১৯) গ্রেফতার করা হয়েছে।’

এর মধ্যে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ধর্ষণ চেষ্টার আসামি ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নুরুল আমিনকে বুধবার (১৪ জুলাই) আদালতে নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102