ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ার মিরপুরে ভুট্টাক্ষেতে মিলল স্কুলছাত্রীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুরে ভুট্টাক্ষেত থেকে নিখোঁজ উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উম্মে ফাতেমা মিরপুর পৌরসভার ওয়াবদা পাড়া এলাকার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে মিরপুর বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

ফাতেমার বাবার খন্দকার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১ টার সময় ভাত খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় ফাতেমা। রাত ২টার দিকে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে বুধবার (১৪ জুলাই) সকালে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিরপুর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন আসার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102