ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্মাণাধীন মসজিদের দেয়ালধসে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

ঝালকাঠি; ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন মসজিদের দেয়ালধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পূর্ব রাজাপুর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত শ্রমিকের নাম পলাশ হাওলাদার। ৩৪ বছরের পলাশ রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাসেম হাওলাদার বলেন, ‘পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ চলছিল। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিকট শব্দে মসজিদের দ্বিতীয় তলার দেয়াল ও মাচান ভেঙে পড়ে। এতে চাপা পড়ে পলাশের মৃত্যু হয়।

আরেক প্রত্যক্ষদর্শী হারুন জানান, মাচানের ওপর উঠে নির্মাণকাজ করছিলেন পলাশ। হঠাৎ ওই দেয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে যায়। চাপা পড়েন পলাশ।

পলাশের বাবা তোফাজ্জেল হাওলাদারের অভিযোগ, নির্মাণকাজের ঠিকাদার মো. সৈয়দ হোসেন সিমেন্টের পরিমাণ কম দিয়ে দেয়াল নির্মাণ করাচ্ছিলেন। সে কারণে দেয়াল ভেঙে পড়েছে।

এ বিষয়ে জানতে ঠিকাদার মো. সৈয়দ হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102