ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো ছাড় নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

করোনা পরিস্থিতিতে লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি ও স্টিমারসহ জলযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভার শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জরিমানা করা হবে। এক্ষেত্রে আমরা খুব কঠোর থাকব। নৌপথে ঈদযাত্রায় মানুষকে সুরক্ষিত রাখাই বড় চ্যালেঞ্জ হবে। শতভাগ মাস্ক পরতে হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাস বা ট্রেনের ক্ষেত্রে যেভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, লঞ্চের ক্ষেত্রে অনেক সময় সেটা কঠিন। তারপরও আমরা ডেকে ‘মার্কিং’ করে দিয়েছি। মার্কিং অনুযায়ী চলতে হবে। লঞ্চ মালিকরাও যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখান, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর একদিনের মধ্যে রাজধানীতে ফেরার ক্ষেত্রে নৌপথে ফিরতি চাপটা কম হবে। কারণ, কলকারখানা ছুটি থাকবে। বেশিরভাগ মানুষ ঢাকাতেই থাকবে। আর যারা গ্রামে যাবে তারা ছুটিতে থাকবে। সবার সহযোগিতায় এসব চাপ মোকাবিলা সম্ভব হবে।

এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102