ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ভালুকায় কুপিয়ে শিল্পপতির দুই পা বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় জমি ও সরকারি খাল দখলকে কেন্দ্র করে একটি মিল মালিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাককে কুপিয়ে তার দুই পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার কাঠালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠালিস্থ আর্টি কম্পোজিট ডায়িং মিল কর্তৃপক্ষের সঙ্গে পাশের সরকারি ধোবাজানের খাল ভরাট ও স্থানীয় জসিম উদ্দিন পাঠানগংদের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে দুই পক্ষেরই মামলা রয়েছে।

সূত্রটি আরও জানায়, বুধবার সকালে কারখানা মালিক খাল ভরাট ও বর্জ্য নিষ্কাশনের পাইপ লাইন স্থাপন কাজ পরিদর্শন করতে গেলে স্থানীয় জসিম উদ্দিন পাঠান নামে এক ব্যক্তি তাতে বাধা দেন। এতে কারখানার কর্মচারীরা স্থানীয় জসিম উদ্দিনসহ কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কারখানা মালিক আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায় স্থানীয়রা। তাদের দায়ের কোপে আব্দুর রাজ্জাকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মিলের লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত জসিম পাঠানের ভাই নাজিম উদ্দিন পাঠান দাবি করেন, স্থানীয় মেম্বার আব্দুল হামিদের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাস তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার ভগ্নীপতির প্রাইভেটকার, একটি কিন্ডার গার্টেন স্কুল ও বসতবাড়ি ভাঙচুর করে। তারা জসিম উদ্দিন পাঠানের ওপর হামলা করতে গেলে তিনি আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে যান। তবে কার আঘাতে মিল মালিক আহত হয়েছেন, তা তাদের জানা যায়নি।

আর্টি কম্পোজিট ডায়িং মিলের অ্যাডমিন ম্যানেজার আল আমিন জানান, জসিম পাঠান অতর্কিতভাবে তাদের মালিকের ওপর হামলা করেন এবং কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে ফেলেন।

ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, তিনি ঘটনার সময় ছিলেন না। মিল মালিকের ওপর হামলার বিষয়টি পরে শুনেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মিল মালিকের ওপর হামলার ঘটনায় এক নারীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102