ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে বাড়িতে একাকী পেয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে বাড়িতে একাকী পেয়ে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৩ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ দুই সন্তানের জননী (২৬)। অভিযুক্ত ধর্ষক পার্শ্ববর্তী রাণীশিমুল ইউনিয়নের বাঘহাতা দক্ষিণপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন হাজীর ছেলে কৃষক মনিমুক্তা ওরফে মনির (৩৮)।

ওই ঘটনায় বুধবার গৃহবধূ নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত গৃহবধূর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্বামী ঢাকায় দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সেখানেই থাকেন। দুটি শিশু সন্তান নিয়ে শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন ওই গৃহবধূ। ওই সুযোগে মনিমুক্তা ওরফে মনির তাকে মাঝে-মধ্যেই উত্ত্যক্ত করতো।

ওই গৃহবধূ বলেন, ঈদে গরু বিক্রির করার জন্য আমার বাবা ঢাকায় যায়। গত বুধবার রাতে মনিমুক্তা ওরফে মনির আমার বাড়িতে এসে বসতঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত অবস্থায় আমার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে আমার চিৎকারে এলাকাবাসী এসে তাকে আটক করে। ওই ঘটনায় রাতেই স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম আন্ডা ও অন্যান্য লোকজন বৈঠকের কথা বলে আমাদের বসত বাড়ির উঠানে বসে।

স্থানীয়দের অভিযোগ, মনিমুক্তা ওরফে মনির তার বড় ভাই ও ইউপি সদস্যের সহযোগিতায় বৈঠক থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম আন্ডা বলেন, ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। বৈঠক চলাকালীন সময়ে একজনের সাথে কথা বলতে চেয়ে মনির দৌড়ে পালিয়ে যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102