ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ছে ডিভোর্স, কমছে বিয়ে, ডেটিং অ্যাপ আনলো ইরান সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

জনসংখ্যা বিশ্বের সব দেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ চাইছে তাদের দেশের জনসংখ্যা কমুক। আবার কেউ চাইছে তাদের দেশে জনসংখ্যা বাড়ুক। এবার জনসংখ্যা বাড়নোর তেমনই এক পদক্ষেপ নিয়েছে ইরান। এজন্য সরকারিভাবে ডেটিং অ্যাপ চালু করেছে দেশটি। খবর দ্য গার্ডিয়ানের।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, তরুণদের ‘দীর্ঘ এবং সমৃদ্ধশালী বিয়ের’ লক্ষ্য নিয়েই ইসলামিক ডেটিং অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটির নাম রাখা হয়েছে ‘হামদাম’। ফার্সি ভাষায় হামদাম শব্দের অর্থ হচ্ছে ‘সঙ্গী’। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই সেবা ব্যবহার করে একজন ব্যবহারকারী ‘তাদের সঙ্গী খুঁজতে এবং পছন্দ করতে’ পারবেন।

ইরানের সাইবারস্পেস পুলিশ প্রধান কর্নেল আলি মোহাম্মদ রাজাবি বলেছন, ইসলামিক প্রজাতন্ত্রে রাষ্ট্র স্বীকৃত এটাই একমাত্র প্লাটফর্ম। ইরানে আগে থেকেই বিভিন্ন ডেটিং অ্যাপ বেশ জনপ্রিয়। তবে রাজাবি বলেন, হামদাম ছাড়া বাকি সব প্লাটফর্মই অবৈধ।

ইরানের ইসলামিক প্রোপাগান্ডা অর্গানাইজেশনের নিয়ন্ত্রণাধীন তেবিয়ান কালচারাল ইন্সটিটিউট এই হামদাম অ্যাপটি তৈরি করেছে। হামদামের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, অ্যাপটির ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ সাহায্যে ‘একজন ব্যাচেলার স্থায়ী বিয়ের জন্য সিঙ্গেল সঙ্গী খুঁজে’ পাবেন।

তেবিয়ানের প্রধান কোমেইল খোজাসতেহ বলেন, বাইরে শক্তি দ্বারা পারিবারিক মূল্যবোধ এখন হুমকির মুখে পড়েছে। পরিবার হচ্ছে শয়তানের টার্গেট। আর ইরানের শত্রুতা তাদের আইডিয়াগুলোকে এখানে ঢুকিয়ে দিতে চাচ্ছে। তার ভাষায়, ‘সুস্থ’ পরিবার তৈরির জন্য এই অ্যাপ বানানো হয়েছে।

ইরানে ক্রমেই ডিভোর্স বাড়ছে। আর জনসংখ্যাও কমছে। এর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীসহ অন্যান্য কর্মকর্তারা ইরানে অবিবাহিতের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার কমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এজন্য গত মার্চে ‘জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবারকে সহায়তা’ শীর্ষক একটি বিল ইরানের পার্লামেন্টে পাস হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102