ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতে দৈনিক করোনা সংক্রমণ ফের ৪০ হাজার ছাড়িয়ে গেল। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন তিন কোটি ৯ লাখ ৮৭ হাজার ৮৮০ জন।

তবে ভারতে দৈনিক মৃত্যু গত কয়েক দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড রোগীর। এ নিয়ে মোট চার লাখ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

তবে সক্রিয় রোগী কম হওয়ায় যে প্রবণতা অব্যাহত ছিল, তা বদলেছে গত ২৪ ঘণ্টায়। প্রায় দুই হাজার সক্রিয় রোগী বেড়েছে গত একদিনে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন চার লাখ ৩২ হাজার ৪১ জন।
ভারতের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি। কিন্তু কেরালা ও মহারাষ্ট্রে তা অন্য রাজ্যগুলোর তুলনায় অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন আক্রান্ত ১৫ হাজার ৬৩৭ এবং মহারাষ্ট্রে আট হাজার ৬০২ জন। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে তা আড়াই হাজার। কর্নাটক, উড়িষ্যা ও আসামে তা দুই হাজারের আশপাশে।

আসাম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলোর অবস্থাও বেশ খারাপ। করোনার প্রথম ঢেউ তেমন প্রভাব ফেলতে পারেনি এ রাজ্যগুলোতে। কিন্তু এখন আসামে দৈনিক দুই হাজার লোক আক্রান্ত হচ্ছেন। মনিপুরে গত ২৪ ঘণ্টায় তা এক হাজার ১০৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102