ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে আরও ১৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আট জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, নেত্রকোনার সদরের নবনিতা সরকার (২৮), সাহেদ আলী (৫০), নীরা রজক (৫০), ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৯০), হালুয়াঘাটের রিনা রানী (৫২), টাঙ্গাইল গোপালপুরের সাহেরা বেগম (৬৮), গাজীপুরের শাহিদা সুলতানা (৫১), জামালপুরের হাবিবুর রহমান (৬১)।

গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যায় ময়মনসিংহ সদরের নূরজাহান (৬৫), রফিকুল (৬৫) ত্রিশালের মফিজ (৮০), মুক্তাগাছার চান মিয়া (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল মজিদ (৭৫), শিউলি (৪৫), মোহনগঞ্জের কামাল মিয়া (৫০), কেন্দুযার চান মিয়া (৮০), শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০) ও জামালপেুরের এলাহি বক্স (৬০) ।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102