লকডাউন শিথিল করায় সংক্রমণ আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে স্বাস্থ্যবিধি মানলে, সেই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা করেন, দেশবাসী এমন কিছু করবেন না যাতে ঈদ আনন্দ দুঃখে পরিণত হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ১৮ বছর ও তার বেশি বয়সীদের টিকা দেয়ার কথা ভাবছে সরকার। প্রায় তিন কোটি ডোজ সংরক্ষণের ব্যবস্থা আছে দেশে।
আগামী ১০ দিনের মধ্যে আসছে আরো ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। তাই টিকা সংরক্ষণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ফ্রিজার কিনতে বলা হয়েছে।