ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১০ জন। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন বগুড়ার বাকি দুজন অন্য জেলার।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে বলেন, মরণঘাতী করোনাভাইরাসে জেলায় নতুন করে আরো ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে এই দুই হাসপাতালে চিকিৎসাধীন ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

ডা. সাজ্জাদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরো ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ। এদের মধ্যে সদরের ১০৩, শেরপুরের ১৮, গাবতলীতে তিন, শিবগঞ্জে দুই, ধুনটে ছয়, শাজাহানপুরে তিন, নন্দীগ্রামে পাঁচ, দুপচাঁচিয়ায় নয়, সারিয়াকান্দি ১০, কাহালুতে ১৩ এবং সোনাতলায় ৪জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরো ১০২ জন।

তিনি জানান, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮২জন এবং এন্টিজেন পরীক্ষায় ২০৩ জনের মধ্যে ৭৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন এবং ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই হাজার চারজন চিকিৎসাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102