ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছুটছে ঘরমুখো মানুষ; দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

লকডাউন শিথিল হওয়ায় চলছে গণপরিবহন। ভোগান্তি নিয়ে মহাসড়ক ও ফেরিঘাট দিয়ে ছুটছে ঘরমুখো মানুষ। ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত পশুবাহী ট্রাক। যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিকে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যানজট। স্বাস্থ্যবিধি মানতে অনীহা চোখে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ। স্বাস্থ্যবিধি অমান্য করে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন যাত্রীরা। রাস্তার পাশজুড়ে রয়েছে দক্ষিণাঞ্চলমুখী যানবাহনের সারি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মার ভাঙনে ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় লঞ্চ চলাচলে কিছু বিঘ্ন হচ্ছে।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের স্বাভাবিক ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি অমান্য করে লঞ্চে অর্ধেকের বেশি যাত্রী বহন করা হচ্ছে। কোরবানির পশুবোঝাই ট্রাকের কারণে বেড়েছে চাপ। অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহণের চাপ বাড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। পারের অপেক্ষায় আছে শত শত পণ্যবাহী ট্রাক।

মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটেও রয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও পণ্যবাহী ট্রাকের চাপ। চালকদের অভিযোগ, ফেরিতে পশুবাহী ট্রাক কম উঠিয়ে বেশির ভাগই ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে।

এদিকে, গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নেয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী।

আর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ। বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে থাকছে যানজট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102