ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন লিটন দাস। ২০২০ সালের মার্চে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। ওই সময় ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত ওয়ানডেতে লিটন দাস করেছিলেন ১৭৬ রান। যা বাংলাদেশের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত। সেই ম্যাচের পর আজ টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন লিটন। ক্যারিয়ারর চতুর্থ সেঞ্চুরি তুলে নিতে তিনি সময় নিয়েছেন ১১০ বল। হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি। তবে সবচেয়ে বড় কথা হলো, প্রচণ্ড চাপের মাঝে লিটন এই ইনিংস উপহার দিয়েছেন।

আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান তামিম ইকবাল। ৭ বল খেলে তিনি মুজরাবানির বলে ‘ডাক’ মারেন। অপর ওপেনার লিটন দাস একপ্রান্ত আগলে রাখার কাজটি করে যাচ্ছিলেন। কিন্তু সঙ্গী হিসেবে কাউকে পাননি। অল-রাউন্ডার সাকিব আল হাসান ২৫ বলে ১৯ রান করে মুজরাবানির শিকার হন। বিতর্ক উস্কে একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুনও ১৯ রান করে চাতারার শিকার হন।

নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ ছিল মোসাদ্দেক হোসেনের সামনে। এই তরুণ মাত্র ৫ বলে নাগারভার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ৭৪ রানে পতন হয় ৪ উইকেটের। লিটন দাসের সঙ্গী হন মাহমুদউল্লাহ। দুজনে মিলে এগিয়ে নিতে থাকেন দলের স্কোর। শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়া লিটন দলে ফিরেই দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন। ৮ ইনিংস পর তার ব্যাটে পঞ্চাশোর্ধ রান এলো। ২০২০ সালের ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ তিনি পঞ্চাশোর্ধ ইনিংস (১৭৬) খেলেছিলেন।

পঞ্চম উইকেট জুটিতে ৯৩ রান আসতেই ছন্দপতন। ৫২ বলে এক ছক্কায় ৩৩ রানে লুক জঙ্গুয়ের স্লোয়ার বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। লিটনের সঙ্গী হন আফিফ হোসেন ধ্রুব। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ্ভারে ৫ উইকেটে ২০৬ রান। লিটন ১০২* এবং আফিফ ১৬* রানে ব্যাট করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102