ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজার ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা চাচার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছে মোজাফফর নামে এক বীর মুক্তিযোদ্ধা। এ সময় বাবাকে বাঁচাতে এসে মৃতের বড় মেয়ে মৌ মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। নিহতের আপন ভাতিজা মৃত আমিরুল ইসলামের ছেলে ঠান্ডু মিয়া তার চাচা এবং চাচাতো বোনকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে চাচার মৃত্যু হয় এবং চাচাতো বোন জেলিনা আক্তার মৌ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, নিহতের ভাই আমিরুল ইসলাম একটি হিন্দু মেয়ে বিয়ে করেন। সে কারণে তাকে বাড়িতে উঠতে দেন নাই ভাই মোজাফফর। এক পর্যায়ে নুরুল ইসলাম একমাত্র ছেলে ঠান্ডুকে রেখে পরলোক গমন করেন। ঠান্ডু বড়িতে এসে চাচার কাছে তার সম্পত্তি চাইলে চাচা মোজাফ্ফর কৌশলে টাকা দেওয়ার কথা বলে ঠান্ডুর কাছ থেকে জমি লিখে নেয়।

ঘটনার সময়ও ঠান্ডু চাচার কছে টাকা চাইতে আসেন। টাকা না পেয়ে চাচাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে রাজধানীর মিটফের্ড হসপতালে নিয়ে গেলে মুক্তিযোদ্ধা মোজাফ্ফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী নাগিস বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102