ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় ৫ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ে পৃথক চারটি অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আট কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টায় আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দের উত্তর চর পাচুরিয়া গ্রামের মো. মুনছুর মৃধার ছেলে মো. আফসার মৃধা (২৯), কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. আবদুস শাহীন (৩৬), মো. রমিজ মিয়ার ছেলে সাইফুল (২৮), একই উপজেলার পাঁচোড়া গ্রামের কাজী দুলাল মিয়ার ছেলে কাজী বাকিদুল হাছান (২২) ও জেলার ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি আনন্দপুর খবি উল্লাহর বাড়ির খবি উল্লাহ ছেলে মো. মজিবুর রহমান হোসেন (২৪)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চারটি অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তাদের বিরুদ্ধে মামলা শেষে বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102