ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত
ফাইল ছবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকায় ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়।

পরে এলাকাবাসীর সহয়তায় ২৪টি গরু জীবিত এবং একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ছয়টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেল জানান, গরুভর্তি একটি ট্রলার সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলো। পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। বাল্কহেডটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিল। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছয়টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় থাকায় সেগুলো উঠতে পারেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102