ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

কক্সবাজার শহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হয়েছেন।

শনিবার ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত যুবক কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ছিলেন। আশু আলী দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, আশু আলী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডারেরও প্রধান আসামি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে যায় র‍্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102