ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জেলায় ১১৭ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে রাজশাহীতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর ৯ জন, পাবনার ৩জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে দুইজন মারা গেছেন।

মৃতদের মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ছিলেন। বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত ছিলেন। করোনায় ময়মনসিংহে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর মাঝে ৮ জন করোনায় আক্রান্ত ছিলেন। চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬’শ জন। খুলনায় করোনা আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে।

এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১০ জন। সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় করোনায় ৮ জন মারা গেছেন। কুষ্টিয়ায় ১১ জনের মধ্যে সাতজন করোনা আক্রান্ত ছিলেন।

এছাড়া, ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। আর টাঙ্গাইলে ৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102