ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও ২০ লাখ টিকা আসছে রাতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।

চলতি মাসেই দেশে কয়েক দফায় চীন থেকে সিনোফার্মের টিকা এসেছে।

গত মে মাসে প্রথমবারের মতো মন্ত্রীদের কাছে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা হস্তান্তর করেন রাষ্ট্রদূত লি।

গত ২৭ মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজসংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।

টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

সিনোফার্ম হলো দ্বিতীয় কোম্পানি, যাদের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা।
নগর এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা আর উপজেলা পর্যায়ে দেওয়া হবে সিনোফার্ম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102