ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ইক্বরা’র মোড়ক উন্মোচন করলেন পুলিশ সুপার আলী আশরাফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত


বগুড়া জেলা প্রতিনিধি:
রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠগার এর মুখপত্র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যা ‘ইক্বরা’র মোড়ক উন্মোচন করেছেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

স্বল্প পরিসরে শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে ইক্বরা’র সম্পাদক ও প্রকাশক নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মাহমুদুর রহমান এর হাত থেকে এই পত্রিকা গ্রহণ পরবর্তী জেলা পুলিশ সুপার সকলের মাঝে বিতরণের উদ্দেশ্যে এটির মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি বলেন, ইক্বরা শুধু একটি পত্রিকা নয় এটি শাজাহানপুরের মোস্তাইল বাজার গ্রামের হাজারো মানুষের শিক্ষার বিকাশে স্থাপিত রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগারের মুখপত্র যার জন্যে শুভ কামনা থাকবে সর্বদা।

বই পড়ার কোন বিকল্প নেই তাই গ্রামাঞ্চলে পাঠাগার স্থাপনের উদ্যোগ সত্যিই চমৎকার। তিনি পাঠাগারটির সাফল্যসহ করোনাকালেও শিক্ষা আলো যেন ক্ষীণ না হয়ে যায় তাই সকলকে বইমুখী হওয়ারও আহ্বান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা’র নির্বাহী সম্পাদক এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। ইক্বরা প্রকাশের প্রসঙ্গে সম্পাদক ও প্রকাশক মাহমুুদুর রহমান জানান, তিনি তার মা-বাবার স্মৃতিচারণে একটি পাঠাগার স্থাপন করেছেন যার দ্বারা হাজারো মানুষ উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। পাঠাগারটির মুখপত্র ইক্বরা’র মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতিতে নিজেদের মেধার বিকাশে এলাকার সাধারণ মানুষেরা তাদের কথা তুলে ধরবে এখানে এটিই তার চাওয়া। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বই ও পাঠাগারের কোন বিকল্প নেই তাই সকলকে জ্ঞানার্জনের মাধ্যমে আত্মবিকাশের আহ্বান জানান শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মাহমুদুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102