ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আদালতে খারিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

২০১২-১৩ মৌসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ওই সময়টিকে মেসির সেরা সময় হিসেবে ধরা হত। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় এই মহাতারকা।

ক্যারিয়ারের অধরা মাধুরী ছিল যা, সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। এরপর এলো আরও এক সুখবর। মেসির বিরুদ্ধে ওঠা আর্থিক আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগ খারিজ করে দিল স্পেনের আদালত।

বর্তমানে পরিবার নিয়ে মায়ামি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন মেসি। এই খবর যেন তার ছুটির আনন্দ বাড়িয়ে দেবে শতগুণে।
২০২০ সালে ফেদেরিকো রেত্তোরি নামক স্পেনের বাসিন্দা আর্জেন্টিনীয় মেসির বিরুদ্ধে আর্থিক আত্মসাতের অভিযোগ করেন। রেত্তোরির দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়াই নিয়ম ছিল। কিন্তু তা হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাংকে ঢুকত কিংবা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি।

কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। রেত্তোরিও প্রামাণ্য কোনও নথি দেখাতে পারেননি। এরপরই স্পেনের আদালত অভিযোগ খারিজ করে দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও পাত্তা পাননি। এমনকি, রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102