ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১২ দিন পরে কোভিড মৃত্যুহীন দিবস কাটালো কলকাতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

১১২ পরে শনিবার কলকাতায় কোভিডে কারও মৃত্যু হয়নি। রাজ্য স্বাস্থ্য নিগম প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে মার্চ এর ২৭ তারিখের পর এই প্রথম কলকাতা কোভিড এ মৃত্যুহীন দিন কাটাল। এদিন শহর কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ যা উত্তর চব্বিশ পরগনা ও দার্জিলিং এর থেকে কম। মে মাসের ১২ ও ২৯ তারিখ কলকাতায় মৃতের সংখ্যা ছিল সর্বাধিক – ৪৪। তারপর জুনের মাঝামাঝি থেকে শহরে মৃত্যুর সংখ্যা ধাপে ধাপে কমতে থাকে। শনিবার মৃত্যুশূন্য দিন কাটালো কলকাতা। বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই কৃতিত্ব দিতে চান, ভ্যাকসিন নেওয়ার প্রবণতাকে। তিনি বলেন, যত ভ্যাকসিন দেওয়া হবে মৃত্যুর হার তত কমবে।

কিন্তু যেহেতু তৃতীয় তরঙ্গ দরজায় কড়া নাড়ছে তাই আত্মতুষ্ট হতে নিষেধ করছেন ডাঃ বিশ্বাস। তাঁর ধারণা, কোভিড নিয়মবিধি মানলে তৃতীয় তরঙ্গ অতটা ভয়াবহ কিছু হবেনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102