ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় চার হাসপাতালে আরও ২৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৯টা) করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। যা গত আট দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়। জানা যায়, এর আগে ৯ জুলাই খুলনার চার হাসপাতালে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া ১৭ জুলাই ১১ জন, ১৬ জুলাই ১৩ জন ও ১৫ জুলাই আরও ১৯ জন মারা হয়।

গত ২৪ ঘন্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার জাহানারা (৬০), নবীজা (৭০), শিরোমনি এলাকার মীর আ. গফ্ফার (৯০), বাগেরহাট মোল্লাহাট চাঁন মিয়া (৬৫), হাফিজ শেখ (৫৭), যশোর ঝিকরগাছার মুক্তা (৩০), ঝিনাইদহের মহাম্মদপুর এলাকার হোসনেআরা (৫০) ও পিরোজপুর কাউখালি হাসি রানী (৫০), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার তেরখাদার দাউদ আলী তালুকদার (৮০), শিরোমনি এলাকার মাহমুদুর রহমান (৯১), কয়রা হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), যশোর সদর এলাকার রোজি (৬৫), আবু নাসের হাসপাতালে মারা গেছেন খুলনার দিঘলিয়ার সুলায়মান (৮০), পাইকগাছার জমিরউদ্দিন (৭৫), যশোর শার্শার কুতুবুদ্দিন (৭৫) এবং খুলনা জেনারেল হাসপাতালে বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫) করোনায় মারা গেছেন।

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৪০৮ জন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৬ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৬০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ৮, সাতক্ষীরা ১, যশোর ২, নড়াইল ১ ও পিরোজপুরের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102