ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ গরু ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

যশোরে ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন

আজ রবিবার (১৮ জুলাই) সকালে, যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে দুইজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত ও আহতদের স্বজনরা জানায়, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যাপারি একটি পিকআপে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং ৯ জন কমবেশি আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এছাড়া আহত ৫জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ওসি (লজিস্টিক) শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102