ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩ ট্রেনে ঢাকায় এল সহস্রাধিক কোরবানির পশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, জামালপুর ও ময়মনসিংহ থেকে তিনটি ট্রেনে আট শতাধিক গরু ও দুই শতাধিক ছাগল ঢাকায় আসে। ঢাকায় আনতে গরুপ্রতি খরচ পড়ছে ৫৮০ টাকা। আর ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ভাড়া লাগছে ২৯৬ টাকা।

এদিকে অল্প খরচে ঢাকায় পশু আনতে খুশি খামারি ও ব্যবসায়ীরা। কোনো যানজট ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় এসে সময়মতো হাট ধরতে পেরে সন্তুষ্ট তারা।

এই স্পেশাল ট্রেন চালুর ফলে সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি কোরবানির পশু ছিনতাই ও ট্রাকে চাঁদাবাজি থেকে রক্ষা পেয়েছেন বলে জানান বেপারীরা।

ঢাকায় কোরবানির পশুর চাহিদা পূরণে গত বছর থেকে রেলওয়ে এই বিশেষ সার্ভিস পরিচালনা করে আসছে। সামনের বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, গতবারের তুলনায় এবার আমাদের প্রচারণা ভালো হয়েছে। এ কারণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। খামারি ও ব্যবসায়ীরা অল্প খরচে ঢাকায় পশু আনতে পারলে তারা বেশি লাভবান হবে। তাদের কথা চিন্তা করে আগামীতেও আমাদের এই সার্ভিস অব্যাহত থাকবে।

এর আগে শনিবার (১৭ জুলাই) রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। এদিন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসে ট্রেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০টি গরু, রাজশাহী স্টেশন থেকে ১টি ওয়াগনে ২০টি গরু এবং বড়াল ব্রিজ স্টেশনে ১টি ওয়াগনে ১০০টি ছাগল বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা।

দেওয়ানগঞ্জবাজার স্টেশন ও ইসলামপুর স্টেশন হতে মোট ৭৩৬টি গরু ও ২০টি ছাগল বুক করে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে পরিবহন করা হচ্ছে।
কোরবানির আর মাত্র কয়েক দিন বাকি। লকডাউন শিথিল করায় দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। তবে হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102