১৮ ওভারে ৭৫ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম সারির চার ব্যাটার।
তামিম ইকবাল (২০), লিটন দাস (২১), মোহাম্মদ মিঠুন (২) ও মোসাদ্দেক হোসেন (৫) কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
রোববার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৪০ রান। শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে স্বাগতিকরা।
প্রথম ওভারেই হারায় তিনাশের উইকেট। দলীয় ৩৩ রানে দ্বিতীয় আঘাত। এবার আরেক ওপেনার মারুমণিকে বোল্ড করেন মিরাজ। শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর চাপ সামাল দেয়ার কাজটা ভালোভাবেই করছিলেন জিম্বাবুয়ের দুই অভিজ্ঞতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও রেগিস চাকাভা। শেষ পর্যন্ত শরীফুলের ৪ উইকেটে জিম্বাবুয়ের মাঝারি স্কোর দাঁড়ায়।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে ওয়েসলি মাদেভেরির ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক টেলর করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান।
সফরকারী বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া সাকিব ২টি, তাসকিন, সাইফুদ্দিন ও মিরাজ ১টি করে উইকেট লাভ করেন।