ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুর বিভাগে আরও ৮৮১ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। নতুন আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৮১ জনের। এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৭৪০ জনে দাঁড়াল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন রংপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে তিনজন, নীলফামারীর দুজন, গাইবান্ধায় দুজন, লালমনিরহাট, পঞ্চগড় ও দিনাজপুরের একজন। এখন পর্যন্ত দিনাজপুরে ২৩৯ জন, রংপুরে ১৫২, ঠাকুরগাঁওয়ে ১৩৭, নীলফামারীতে ৫৩, লালমনিরহাটে ৪৬, পঞ্চগড়ে ৩৮, কুড়িগ্রামে ৩৮ ও গাইবান্ধার ৩৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯৯ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রংপুরে ২৪৬ জন, গাইবান্ধায় ১৬৪ জন, ঠাকুরগাঁওয়ে ৯৬ জন, পঞ্চগড়ে ৮৬ জন, দিনাজপুরে ৬৮ জন, কুড়িগ্রামে ৬৬ জন, নীলফামারীতে ৫৭ জন এবং লালমনিরহাটের ৩৮ জন রয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫১ শতাংশ। বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ হাজার ৯২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম জনগণকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102