ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে কাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মডার্নার আরও ৩০ লাখ ডোজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ জুলাই) দেশে এসে পৌঁছাবে এই টিকা।
হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন দেশে টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। উভয় দেশের বৈজ্ঞানিক, আইনি এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে টিকা পাঠানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাঠায় যুক্তরাষ্ট্র।

এর আগে, আজ রবিবার (১৮ জুলাই) ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা। রাতে আলাদা দুটি ফ্লাইটে চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসব টিকা। গেলো ২৭ মে একনেক সভায় চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদিত হয়। পরে ১৪ই জুলাই চীন থেকে টিকা কেনার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। গেল মাসের ৩রা ও ৪ঠা জুলাই দুই ধাপে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে।

এদিকে, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102