ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনা টিকার দুই ডোজ নেয়ার পরও আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তার সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর ঋষি সুনাক।

এর আগে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়, বরিস জনসন ও ঋষি সুনাক সেলফ আইসোলেশনে যাবেন না। তবে এনিয়ে লেবার পার্টির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আইসোলেশনে না গেলে সাধারণ মানুষ ভাববে একই দেশে দুইরকম নিয়ম চলছে।

পরে সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে আইসোলেশন যান তারা। টুইটারে এক ভিডিও বার্তায় বরিস জনসন জানান, ২৬শে জুলাই পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকবেন তিনি। সোমবার লকডাউনের বেশিরভাগ বিধিনিষেধ তুলে নিচ্ছে যুক্তরাজ্য।

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। আর মোট শনাক্ত ১৯ কোটি ১১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে রবিবার ৪৮ হাজারের বেশি শনাক্ত ও নতুন করে ২৫ জনের মৃত্যু হয়।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের ১৬টি প্রদেশে দুই সপ্তাহের জন্য চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। ইন্দোনেশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি। শনাক্ত ৪৪ হাজারের বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102