ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪২তম বিসিএসের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

৪২তম বিসিএস (বিশেষ)-এর স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সরকারি চিকিৎসক নিয়োগে আগামী ১০ আগস্ট থেকে পর্যায়ক্রমে ওই মৌখিক পরীক্ষা আবারও শুরু হবে।

সোমবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)-এর পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ রেজিস্ট্রেশন নম্বরধারী স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য কমিশন হতে ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) কর্তৃক স্বাক্ষরিত ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে আপলোড করা থাকবে। কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষাসূচি ঘোষণার পর ৪২তম বিসিএস. (বিশেষ) পরীক্ষা-২০২০ এর সাক্ষাৎকারপত্রটি কমিশনের ওয়েবসাইট হতে প্রার্থী ডাউনলোড করে সংগ্রহ করবেন।

কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102