ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলিয়ার ৪০ দিনের ফিটনেস চ্যালেঞ্জ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

উইকএন্ড মানে আপনার আমার কাছে সকালের আলসেমি, দেরিতে ঘুম থেকে ওঠা। কিন্তু আলিয়া ভাট উইকএন্ডেও ফিটনেসের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করেন না। করবেনই বা কী করে! তিনি যে নাম লিখিয়েছেন ফিটনেস চ্যালেঞ্জে। শনিবার সকালেই ভক্তদের জন্য সারপ্রাইজ দিলেন আলিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করলেন তার সুপারফিট শরীরের ঝলক। এই মুহূর্তে ৪০ দিনের ফিটনেস চ্যালেঞ্জে নাম লিখিয়েছেন নায়িকা। ছবি শেয়ার করে আলিয়া লিখলেন, চ্যালেঞ্জের অর্ধেক পথ পেরিয়ে এসেছেন। বাকি রয়েছে আর ২০ দিন।

নীল রঙের ফিটনেস ওয়্যারে আয়নায় তোলা সেলফি শেয়ার করেছেন আলিয়া ভাট।

এই পোস্টের কমেন্ট সেকশনে আলিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ইন্ডাস্ট্রির অন্যান্য ফিটনেস এনথুজিয়াস্টরা। তালিকায় রয়েছেন মালাইকা আরোরা এবং ক্যাটরিনা কাইফ। প্রসঙ্গত, প্রায়ই ক্যাটরিনা এবং আলিয়াকে একসঙ্গে ওয়ার্কআউট করতে দেখা যায়। তাদের বন্ধুত্বে কখনও বাধা হয়নি রণবীরের সঙ্গে তাদের প্রাক্তন ও বর্তমান সম্পর্ক। এই কঠিন পরিশ্রমের জন্যে প্রশংসা পেয়েছেন তার ফিটনেস ট্রেনার থেকেও। আলিয়ার জন্য যে তিনি সুপার প্রাউড, সে কথাও জানাতে ভুললেন না।

অন্যদিকে, হলিউডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি সম্প্রতি ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছে আলিয়া ভাটকে। সেই পোস্টে আলিয়া আবার লিখেছেন উত্তরে। সঙ্গে রয়েছে একাধিক হার্ট ইমোজি। প্রসঙ্গত, এই এজেন্সির সঙ্গেই চুক্তিবদ্ধ হলিউডের একাধিক তারকা। সেই তালিকায় নাম রয়েছে এমা স্টোন ও গ্যাল গ্যাডটের মতো তারকাদেরও। এবার এই এলিট লিস্টে নাম উঠল আলিয়া ভাটেরও। আলিয়াই প্রথম বলিউড তারকা নন, যিনি হলিউডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। চলতি বছরের শুরুতেই গেরিস এজেন্সির সঙ্গে চুক্তি সই করেছেন হৃতিক রোশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102