ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানের পাঞ্জাবে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

পাকিস্তানের পাঞ্জাবে বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানী গণমাধ্যমে বলা হয়, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল।

এদিকে দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ বলেন, নারী, শিশুসহ ৩০ জন প্রাণ হারিয়েছেন এ দুর্ঘটনায়। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেয়া হয়।

পাকিস্তানের আরেকটি গণমাধ্যমে বলা হয়, এই বাসে যাঁরা ছিলেন তাঁদের অধিকাংশই শ্রমিক। তাঁরা ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিলেন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102