ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাংমা (৮৩), ভালুকার সাগর (২৫), মোকসেদুল ইসলাম (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার আক্কাস আলি (৬৫), কেন্দুয়ায় সালেহা খাতুন (৭০), জামালপুর সদরের হেরালাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।

তিনি আরো বলেন, উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের নওশের আলি (৯০), শহিদুল ইসলাম (৬০), সালমা আক্তার (২০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলি (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), সখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), গাজীপুরের দিপক সরকার (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উমর আলি (৬৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫)। অন্য একজনের নাম পরিচয় জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102