ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেকের করোনা ওয়ার্ডে আরও ২০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮জন, নাটোরের ৫জন, পাবনার ৩জন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২জন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে ৪জন করোনা পজেটিভ, ১৬জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮০জন।এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৯২টি নমুনা পরীক্ষায় ১১৩জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৯২শতাংশ।

এদিকে, সোমবার পর্যন্ত দেশে করোনায় মৃত্যু ১৮ হাজার ছাড়িয়েছে। এদিন ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯.৫৯ শতাংশ। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে, ১১ জুলাই মৃত্যু হয়েছিলো ২৩০ জনের। এছাড়া সোমবার পর্যন্ত নতুন শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন। শনাক্তের এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মোট ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হলো।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102