ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে আরও ১১ মৃত্যুর দিনে শনাক্ত ৩৩৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণে সিলেটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৩৩৯ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে।

তারা জানায়, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে মারা যাওয়া ১১ জনের মধ্যে ৬ জনই সিলেট জেলার। মৌলভীবাজারের ৩ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জের ১ জন এ সময়ে মারা গেছেন।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯ জনে। এর মধ্যে সিলেট জেলারই ৪৭১ জন, সুনামগঞ্জের ৪৩ জন, মৌলভীবাজারের ৪৭ জন ও হবিগঞ্জের ২৮ জন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটজুড়ে ৩৩৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২১৯ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ২৬ জন ও হবিগঞ্জ জেলায় ৪০ জন রয়েছে।

সবমিলিয়ে এ বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৩ হাজার ৮৬০ জন। তন্মধ্যে সিলেটের ১৯ হাজার ১৫ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৭৪৯ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৪৩৫ জন ও হবিগঞ্জের ৩ হাজার ৮৬১ জন রয়েছেন। এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদফতর।

এদিকে, সিলেটে ২৯৩ জন সুস্থ হয়েছেন সর্বশেষ চব্বিশ ঘন্টায়। এ নিয়ে বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৪৭৫ জন সিলেট জেলার। সুনামগঞ্জের ২ হাজার ৯৮৭ জন, মৌলভীবাজারের ৩ হাজার ১১৯ জন ও হবিগঞ্জের ২ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছেন। এর বাইরে ওসমানী হাসপাতালের ক্ষেত্রে ১১৯ জন সুস্থ দেখিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেট বিভাগে ৩৫৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102