ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাঠে নেমেই মাহমুদউল্লাহর ‘ডাবল সেঞ্চুরি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৯ বার পঠিত

মাঠে নেমেই ‘ডাবল সেঞ্চুরি’হাঁকালেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটা কীভাবে সম্ভব? বিষয়টি রানসংখ্যার দিক থেকে নয়। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচ মাহমুদউল্লাহর।

রেকর্ড গড়া আর মাইলফলক ছোঁয়ার উদ্দেশ্যেই যেন এবার জিম্বাবুয়ে সফরে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সফরের একমাত্র টেস্ট ছিল তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ। এমন পঞ্চাশ ছোঁয়ার দিনে ব্যাট হাতে দেড়শো রান ছুয়েছিলেন তিনি। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। হয়েছিলেন ম্যাচসেরা।

আজ মাঠে নেমেই আরেক মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ।

হারারে স্পোটর্স ক্লাবে আজ ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলত নেমেছেন ৩৫ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সে হিসেবে বাংলাদেশের পঞ্চম ও বিশ্বের ৮৫তম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এ ম্যাচের আগে সতীর্থ মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল থেকে পিছিয়ে ছিলেন মাহমুদউল্লাহ। তারা প্রত্যেকেই ২০০টি ম্যাচ খেলে ফেলেছেন।

এবার পঞ্চপান্ডবের চার সদস্যের সঙ্গে যুক্ত হলেন মি. সাইলেন্ট কিলার। সে হিসেবে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই অলরাউন্ডার।

২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিকে অভিষেক ঘটে মাহমুদউল্লাহর। প্রায় ১৪ বছর পর ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেললেন তিনি।

এই ম্যাচের আগে ১৯৯ ওয়ানডের ক্যারিয়ারে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৪৪৬৯ রান। হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন ৭৬টি।

বাংলাদেশের হয়ে রঙিন জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ম্যাচসংখ্যা ২২৭টি।

এর পরের নাম মাশরাফি বিন মর্তুজা। ২২০টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন তিনি। তবে বাংলাদেশের জার্সিতে তার ম্যাচ ২১৮টি। দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের পক্ষে।

২১৯টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। রিয়াদের আগে তালিকার যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। তিনি খেলেছেন ২১৪টি ওয়ানডে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102