ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

বড় টার্গেটে শুরুটা ভালোই করেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস, এই জুটিতে আসে ৮৮ রান, ব্যক্তিগত ৩২ রানে ফিরে যান লিটন, এরপর তামিমের সাথে সাকিব যোগ দিয়েও সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন ৩০ রান করে। কিন্তু বিরতির পরই জোড়া আঘাত ডোনাল্ড তিরিপানোর। টানা দুই বলে সেঞ্চুরিয়ান তামিম আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান ডানহাতি এই পেসার।

৯৭ বলে ৮ চার আর ৩ ছক্কায় ১১২ রানের ঝড়ো ইনিংস খেলা তামিম উইকেটরক্ষকের ক্যাচ হওয়ার পর প্রায় একইভাবে আউট হন মাহমুদউল্লাহ (০)। হ্যাটট্রিক বল খেলতে উইকেটে আসেন সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান।

পঞ্চম উইকেট জুটিতে মিঠুন-সোহানের ৬৪ রানে ভর করে জয়ের কাছাকাছি চলে যান টাইগাররা। মিঠুন ফিরে যান ৩০ করে। এরপর আফিফকে সঙ্গে নিয়ে ১২ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান। সোহান অপরাজিত থাকেন ৪৫ রানে।

এর আগে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে বোলিং নেয়া বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। দলীয় ৩৬ রানে আউট হন জিম্বাবুয়ের ওপেনার মারুমানি। ২৮ রান করা ব্রেন্ডন টেইলর শিকার হন মাহমুদুল্লাহর। ৩৪ রানে মাহমুদুল্লাহ রিয়াদের ২য় শিকার ডিয়ন ময়েস। ওপেনিংয়ে লম্বা ইনিংসের দিকে এগোনো চাকাভাকে থামান টাইগার পেসার তাসকিন।

ওয়েসলি মাধেবেকে ৩ রানে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজ। ৫৯ রানের ইনিংস খেলেছেন রায়ান বার্ল; সিকান্দার রাজা করেছেন ৫৭ রান। ৮০ বলে দুজনের পার্টনারশিপ ১১২ রানের।

তিনটা করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও মুস্তাফিজ। ২ উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102