ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক লোক এসে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

প্রতি বছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন।

এবারও এর ব্যতিক্রম নয়। কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকা থেকে কোরবানির দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকালের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিকেল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান গণমাধ্যম জানান, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102