ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব: তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালে হাঁটুতে চোট পান তামিম। তবে এরপর কিছুটা সুস্থ হয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন ওয়ানডে অধিনায়ক। কিন্তু একই সমস্যা ফের দেখা দিলে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে যান তিনি। এরপর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও মাঠে নামতে পারেননি।

টেস্ট সিরিজ মিস করলেও চোট নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তামিম। শেষ ম্যাচে ক্যারিয়ারের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সেই সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ দল স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সুপার লিগে পুরো ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান আরও সুসংহত করেছে।

জিম্বাবুয়েকে ধবলধোলাই শেষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিজের না খেলার কথা নিশ্চিত করেছেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তামিম। তিনি বলেন, ‘আমি প্রকাশ করিনি, তবে আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। আমি এই ইনজুরি নিয়েই চালিয়ে যেতে পারি, কিন্তু তাতে যদি চোট আরও বেড়ে যায়, তাহলে হয়তো ৭-৮ মাস খেলার বাইরে থাকতে হবে। এই ঝুঁকি নেওয়া ঠিক হবে বলে মনে করি না। আমি যদি ঠিকঠাক পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে পারি, তাহলে আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

সব ঠিক থাকলে বিশ্বকাপের আগে অক্টোবরে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন তামিম। এর আগে আগস্টে ঘরের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আরও এক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102