ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ ও ছাত্রদল নেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এলাকায় বুধবার (২১ জুলাই) ১০টার দিকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন কলেজছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন বাইক আরোহী বন্ধু। নিহত কলেজ ছাত্রদ্বয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা।

নিহতদের একজন কফিল উদ্দিন রিফাত ও অপরজন আসিফ চৌধুরী। তারা ঈদুল আজহা উপলক্ষে সাগর তীরের মেরিন ড্রাইভ ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। নিহত কফিল উদ্দিন রিফাত কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই কলেজের ছাত্র ও কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হচ্ছেন আসিফ চৌধুরী।

ভ্রমণের সময় উভয় চালকই অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলের পশ্চিমে সাগর এবং পূর্ব পার্শ্বে সুউচ্চ পাহাড়ের পাদদেশ। এখানেই দ্রুতগামী বাইক দুটি মুখোমুখি সংঘর্ষে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

বাইকের চালকদ্বয় ঘটনাস্থলেই প্রাণ হারান। ছাত্রদল নেতা দুই বন্ধু নিয়ে যাচ্ছিলেন ইনানী সৈকতের দিকে। অপরদিকে ছাত্রলীগ নেতা আসিফ এক বন্ধু নিয়ে ইনানী থেকে আসার পথে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102