ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মারা গেলেন ভাষা সৈনিক সমেলা রহমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নীলফামারীর নারী ভাষাসৈনিক সমেলা রহমান (৮৭)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষা সৈনিক সমেলা রহমান জেলা শহরের শাহীপাড়া কলেজ সড়কের স্থায়ী বাসিন্দা ভাষা সৈনিক ও সঙ্গীতশিল্পী প্রয়াত ওয়ালিউর রহমানের সহধর্মিণী ছিলেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে-মেয়েসহ অসংখ্য গুহগ্রাহী রেখে গেছেন।

সমেলা রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথমডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনা টিকা নেন।

গত ৭ জুলাই নীলফামারীতে র‌্যাপিড এন্টিজেন টেষ্টে তার করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সূত্র জানায়, গত ৯ জুলাই তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়।

সমেলা রহমানের ছোট ছেলে সুমন রহমান বলেন, বৃহস্পতিবার বাদ আছর নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে মাকে দাফন করা হবে।

সমেলা রহমানের মৃত্যুকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ।

৫২ এর ভাষা আন্দোলনে নীলফামারীতে সমেলা রহমানসহ অনেকে সোচ্চার ছিলেন। নীলফামারীর সরকারী কলেজের শহীদ মিনারে ২৭ জনের নাম খোদাই করা রয়েছে। এই তালিকার মধ্যে ১১ জন নারী রয়েছেন। এদের মধ্যে একমাত্র সমেলা রহমান বেঁচে ছিলেন।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পালনের সময় সমেলা রহমান ভাষা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন-তার বাবার নাম সমজান আলী এবং মায়ের নাম সফিরন-নেছা। ১৯৫২ সালে তিনি নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102