ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে কুকুরের কামড়ে ছেলের মৃত্যু, শোকে মায়ের আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে কুকুরের কামড়ে নয়ন পাল (৩৪) নামে এক ওষুধ ফার্মেসি কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নয়ন পাল পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে। তিনি উপজেলা সদরের হাওলাদার ওষুধ ফার্মেসির কর্মচারী ছিলেন।

এদিকে, আদরের বড় ছেলের অকাল মৃত্যু সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে নয়নের বৃদ্ধ মা আত্মহত্যার চেষ্টা চালান।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৭ দিন আগে সকালবেলা নয়ন পাল নিজ ঘর থেকে বাইরে বের হন। এ সময় ঘরের সামনে একটি কুকুরকে দেখে তিনি তাড়া দেন। এতে কুকুরটি ক্ষিপ্ত হয়ে নয়নকে ৫-৬টি কামড় দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

পরে বুধবার সকালে তিনি পুনরায় অসুস্থ্ হয়ে পড়লে তাকে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নয়নের কর্মস্থল হাওলাদার ফার্মেসির পরিচালক ফারুক আলম খোকন বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে নয়ন বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। বৃস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।

এদিকে, সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলে নয়ন পালের মৃত্যুর শোক সইতে না পেরে তার বৃদ্ধ মা মেঘনা পাল (৬০) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মেঘনা পালকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত নয়ন পালের প্রতিবেশী দিদার হোসেন বলেন, ছেলে নয়নের মৃত্যুর শোক সইতে না পেরে তার মা মেঘনা পাল আত্মহত্যার চেষ্টা করেন। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102