ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে দুই বছর ধরে ডিভোর্সি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন সন্তানের বাবা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

ধর্ষণের শিকার তরুণী জানান, দুই বছর আগে কাপাসিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের আশ্বাস দিয়ে দুই বছর ধরে শারীরিক মেলামেশা করছিলেন জাহাঙ্গীর। কিছুদিন আগে জাহাঙ্গীরকে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন।

ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে বাড়িতে রেখে ঈদের কেনাকাটা করতে শহরে যান ওই তরুণীর বাবা-মাসহ পরিবারের লোকজন। এ সুযোগে তার ঘরে যান জাহাঙ্গীর। এরপর তাকে ধর্ষণ করেন।

এদিকে, জাহাঙ্গীরের অবাধ যাতায়াতে সন্দেহ থাকায় আগে থেকেই নজর রাখছিল এলাকাবাসী। ফলে রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী মিলে জাহাঙ্গীরকে ওই তরুণীর ঘরে আটকে রাখে। এ নিয়ে গভীর রাত পর্যন্ত হট্টগোল চলে।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় বুধবার দুপুরে নালিতাবাড়ী থানায় অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, ভুক্তভোগী তরুণীকে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হবে। গ্রেফতার জাহাঙ্গীরকে শেরপুর আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102