ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই; সানাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৪ বার পঠিত

বেশ কয়েক বছর নাটক ও সিনেমায় অভিনয় করেছেন সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তবে ক্যারিয়ারে সুবিধাজনক অবস্থানে যেতে পারেননি তিনি।

সামাজিক মাধ্যমে আপত্তিকরভাবে নিজেকে উপস্থাপন করে বার বার মুখোমুখি হয়েছেন সমালোচনার।
এবার এই অভিনেত্রী ঘোষণা দিলেন অভিনয় ছাড়ার। একই সঙ্গে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করারও কথা এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।

সানাই বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। ’

একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন। তার একটি ‘ময়নার শেষকথা’। এটি মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102