ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জে মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরীর ছবি তোলাকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গারপোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- মো. বেচু মিয়া (৫০), তার ছেলে মো. নুর নবী (১১) ও মো. হাসান (২৬)।

আহতরা হলেন- আবুল হোসেন (৪১), তার ছেলে আবুল হোসেন (৪১) ও মো. আলাউদ্দিন (৪০)।

বেগমগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে পূর্ব মধুপুর গ্রামের কিশোরী সামলা ও শান্তা সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় পশ্চিম মধুপরের কয়েকজন বখাটে মোবাইল ফোন দিয়ে ওই দুই মেয়ের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে এবং তাদের ইভটিজিং করে।

বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসলে তারা ছবি তুলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ইভটিজিংয়ের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে স্বজনদের জানালে তারা এসে অভিযুক্তদের শাসিয়ে যায়।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পশ্চিম মধুপুরের বখাটে কালু, বিজয়, শাকিল ও বাহারের নেতৃত্বে ১৫-২০ জন দল বেধে পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকাবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুই পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102