ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার জ্বর কিছুটা কমেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

কোভিড-১৯ থেকে সুরক্ষায় টিকা নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১৯ জুলাই বিকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে প্রথম ডোজ টিকা নেওয়ার পর তিনি জ্বরে ভুগছেন। কয়েক দিন জ্বরে ভোগার পর জ্বরের মাত্রা কিছুটা কমেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডামের শরীরের তাপমাত্রা গতকালের চেয়ে কিছুটা কমেছে।

এর আগে ঈদুল আজহার দিন গতকাল বুধবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান।

এ সময় তিনি বলেন, গত ১৯ জুলাই টিকা নেওয়ার পর ম্যাডামের জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।

১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিন তার বাসার আরও পাঁচজন টিকা নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102